1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার আলোচিত শ্রীলেখা হত্যার আড়াই মাস পর গ্রেফতার -২ সাতক্ষীরায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান সৈয়দপুরে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে স্থানীয় শহীদ দিবস পালিত সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোলিনীতে নদীর চরের গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন লায়ন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ’ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শার্শায় ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ হাজারো মানুষের মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও অভিযুক্তকে প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

সাতক্ষীরায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত
satkhira-16307
  • আক্তারুল ইসলাম::

​সাতক্ষীরায় ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

১২ এপ্রিল রবিবার বিকেলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে অবিলম্বে জনগণের রায় মেনে নিয়ে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।

​বিকাল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় এবং পাঁকা পুল হয়ে নাজমুল সরণি প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় আমতলা মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেনঃ ​”দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা আশা করেছিলাম বিএনপি সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেবে, কিন্তু তারা জনগণের ইচ্ছা উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে হাঁটছে।”

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদের সাথে বেইমানি বা গাদ্দারি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।”

​সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “নির্বাচনের দুই মাস পার না হতেই সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে। যে আন্দোলনের ওপর ভিত্তি করে তারা আজ ক্ষমতায়, সেই জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভুলে যাচ্ছে। ৭১ শতাংশ মানুষের মতামতকে পদদলিত করে কেউ বেইমান হিসেবে চিহ্নিত হতে চায় না।”

​সমাবেশে বক্তারা ব্রিটিশ আমলের ‘পচা আইন’ বাতিল করে জুলাই আন্দোলনের স্পিরিট অনুযায়ী নতুন আইন ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

​জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেনঃ ​জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হাসান ও শেখ নুরুল হুদা। ​শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতেন সেক্রেটারি আঃ সবুর, ও সহকারী সেক্রেটারী মাওঃ মোঃ হাবিবুল রহমান, ​শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান ও হাসিবুল রহমান রুম্মান,জাতীয় ছাত্র শক্তি, সাতক্ষীরা জেলা শাখা ​এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল।

​এনসিপি নেতা কামরুজ্জামান বুলুসহ জাতীয় ছাত্র শক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সম্মিলিত কণ্ঠে ঘোষণা করেন, জনগণের ভোটাধিকার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর