1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

সাবেক এমপি ও ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত
x-mp-10710

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানিয়েছেন, তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কোন হত্যা মামলায় এবং কী কী অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

শফিউল ইসলাম মহিউদ্দিন শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনে ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। সেই আসনে এমপি হন চিত্রনায়ক ফেরদৌস।

শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন) এবং বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি)-এর সাবেক সভাপতি তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর