1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচে যাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার সেমিফাইনালের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন রেফারিং নিয়ে হতাশ হলেও আর্জেন্টিনা ফেভার পাচ্ছে বলে মনে করেন না সুইস কোচ তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের একের পর এক হামলা

সেমিফাইনালের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত
team-4-17002
  • স্পোর্টস ডেস্ক ::

চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলছে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের পর সবশেষ দল হিসেবে শেষ চারের খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা। তাতে এক বিরল ঘটনা ঘটল।

সেমিফাইনালে এই চার দলের ওঠার কারণে এটা নিশ্চিত যে, এবারের ট্রফি কোনো নতুন দলের হাতে উঠছে না। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো প্রত্যেক সেমিফাইনালিস্টই চ্যাম্পিয়ন দল। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ সালের পর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলছে। আর স্পেন ২০১০ ও ইংল্যান্ড ১৯৬৬ সালে একমাত্র ট্রফি জিতেছিল।

সেমিফাইনালের প্রত্যেকেই সাবেক চ্যাম্পিয়ন, এমন ঘটনা আগেও দুইবার ঘটেছিল। সবশেষ ১৯৯০ সালে। ওইবার আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড উঠেছিল সেমিফাইনালে। ওইবার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানরা।

প্রথমবার এমন কিছু দেখা গিয়েছিল ১৯৭০ সালে। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে, ব্রাজিল, ইতালি ও পশ্চিম জার্মানি উঠেছিল সেমিফাইনালে। ওইবার ব্রাজিল ৪-১ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল।

আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। পরের দিন সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর