1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সৈয়দপুরের তুলশীরাম স:বা: উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষকের বদলির আশ্বাসে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত
nilphamari-১৫৫৩৩
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তারের বদলির দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীরা চারদিন পর ক্লাসে ফিরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মঙ্গলবার (২৭ জানুয়ারী) শহরের শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাশে ফিরে যায় এবং সকল বিষয়ে শিক্ষকরা তাদের পাঠদান করান।

জানা গেছে, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টিকে গত ২০১৭ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন সহকারি শিক্ষক শিল্পী আকতার। তিনি গত ২০২৩ সালের ৪ এপ্রিল ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে আসেন।

পরবর্তীতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য হলে গত ২০২৪ সালে ৭ মে থেকে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন শিল্পী আকতার। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা রকম অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিজের ব্যবহৃত গাড়ির (কার) জন্য বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিষ্ঠানের অর্থে একটি গ্যারেজ তৈরি করেন ।

এছাড়া বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ছাত্রীনিবাস সরকারি ও প্রতিষ্ঠানের টাকায় মেরামত করেন নিজের বাসভবন হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে। অভিযোগ রয়েছে শুধু এসবই নয়, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার দায়িত্বে আসার পর থেকেই তিনি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক ও খারাপ আচরণ করতে থাকেন। কোন শিক্ষার্থী আকস্মিক অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইতে গেলেই তা মঞ্জুর না করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। তাঁর এমন আচরণের বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে গেলে তাদের সঙ্গেও চরম খারাপ ও রূঢ় ব্যবহার করা হয়।

এছাড়া বিদ্যালয়ের বিষয়ভিত্তিক ও স্থায়ী শিক্ষক থাকলেও তাদের বিষয়ভিত্তিক ক্লাস না দিয়ে প্রধান শিক্ষক তাঁর পছন্দের বাণিজ্য শাখার অস্থায়ী (চুক্তিভিত্তিক) শিক্ষককে নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিষয়ের ক্লাস নিতে সুযোগ করে দেন।

দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের এসব অনিয়ম, দুর্নীতি এবং অসৌজনমূলক ও রূঢ় আচরণের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রতিবাদ করলেও তিনি কোন রকম কর্ণপাত কিংবা তোয়াক্কা না করে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

এ অবস্থায় প্রধান শিক্ষক শিল্পী আক্তারের ওই সব অসৌজন্যমূলক আচরণ ও নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার একাংশ, অভিভাবক ও সকল শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অন্যত্র বদলীসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্তের দাবিতে গত ২১ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মৌখিকভাবে বিভিন্ন অভিযোগ করে তার বদলির দাবি জানায়। কিন্তু তারপরও উপজেলা প্রশাসন বিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় ২৬ জানুয়ারি শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বদলির দাবিতে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

একইদিন (২৬ জানুয়ারি) দুপুরে শিক্ষক শিক্ষিকার একাংশ প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) নিয়ে উদ্ভূত, অনাকাঙ্খিত ও নাজুক পরিস্থিতির সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে একটি লিখিত আবেদন করেন।

অন্যদিকে, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালনের খবর পেয়ে ইউএনওর নির্দেশে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক প্রধান শিক্ষকের বদলির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।

ওই দিন বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতিহা তাকমিলা উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কথা শোনেন এবং আশু কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাসে ফিরে যান এবং যথারীতি সময় মতো সব ক্লাসই হয়।

এ নিয়ে প্রধান শিক্ষক শিল্পী আক্তারের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর