1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে, রাজপথেই মোকাবিলা হবে : রিজভী গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি ট্রাম্প-পুতিন-শি’র ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল মানুষের মন জয় করেই আলোচনায় মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সৈয়দপুরে যুবদলসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সৈয়দপুরে যুবদলসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত
17986
সৈয়দপুর প্রতিনিধি:


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে সারাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে নেমেছে বিএনপিসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। তাদের সকল ষড়যন্ত্র সমূলে উপড়ে না ফেলা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলগুলোর নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে সৈয়দপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু। সংগঠনের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু’র  সঞ্চালনায় সমাবেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মেকাবেলার হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মাহফুজ রেজা, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জ সহ সারাদেশে আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা, থানাসহ  বিএনপি নেতাদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। সারাবিশ্ব দেখতে পেয়েছে তাদের কর্মকাণ্ড। বক্তারা বলেন বিএনপি এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগনকে সাথে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের উচিত জবাব দেওয়া হবে।
তারা বলেন, শান্তিপ্রিয় মানুষের জীবনযাত্রা ব্যাহত করলে ২৪ এর মতো এবারও কিন্তু জনগন আপনাদেরকে ছাড় দিবেনা। বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষায় রাজপথে থাকবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেনন, আব্দুস সাত্তার বকুল, নাঈম সরকার, সৈয়দ নাদিম রেজা, খালিদ হাবিব, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালামসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।
এরআগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে সংগঠনের কয়েকশত নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর