1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত
saidpur-11941

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে, স্বল্প খরচে গুনগতমান সম্মত শিক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই- আলম সিদ্দিকী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির এগ্রি বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মহিবুল হাসান, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান খান, সিনিয়র এ্যাডমিশন অফিসার নাহিদ হাসান অনীক, সিনিয়র এক্সকিউটিভ (এডমিশন) সাবিহা সুলতানা, এক্সিকিউটিভ (এডমিশন) নাজ প্রমুখ।

এছাড়াও এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আহসান উদ্দিন বাদল, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বিলকিছ বানু ও সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ।

মতবিনিময় সভায় সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, কামারপুকুর ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার দাস, আইসঢাল খিয়ার পাড়া মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নাজির, সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান আসাদ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম ,উদ্যোক্তা শেখআহমেদ উল্ল্যাহসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর