1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পঠিত
soyedpur-9587

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের অধীনে অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

নীলফামারী জেলা ক্রীড়া অফিস বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। রবিবার (৩১ মার্চ) বেলা ১১টায় সৈয়দপুর সুইমিং একাডেমির সহযোগিতায় শহরের ফিদা আলী মাঠ সংলগ্ন রসুলপুরস্থ সুইমিং একাডেমিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ওই সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক- আল- মাসুদ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুর-ই আলম সিদ্দিকী।

এতে স্বাগত বক্তব্য বলেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুল বারী বসুনিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুন্না সরকার, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম- সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর সুইমিং একাডেমির প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সবিয়া বেগম, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলার সম্পাদক মো. আনোয়ার হোসেন, সুধীজন, সাংবাদিক অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, উপজেলার অনুর্ধ্ব-১৫ বালক- বালিকাদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর