1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত
saidpur-11190

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


গতকাল শনিবার (৮ মার্চ) সারাদেশের মতো সৈয়দপুরেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে দিবসের “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মুয়ীদ আলাল প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর