1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে ঈদ উপলক্ষে এমপি সিদ্দিকের ৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৬২ বার পঠিত
9648
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে ওই শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়।
বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ নারী ও পুরুষের হাতে শাড়ি লুঙ্গি তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি নিজেই। এসময়  অন্যান্যদের মধ্যে ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক মিজানুর রহমান মিলন ও তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শাড়ি ও লুঙ্গি বিতরণে থানার পুলিশ সদস্য ও ইকু গ্রুপের কর্মকর্তা – কর্মচারীরা সহযোগিতা করেন ।
সংসদ সদস্য  সিদ্দিকুল আলম  সিদ্দিক জানান, তার পৈতৃক নিবাস সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে।  তাই তিনি প্রতিবছর ঈদে বোতলাগাড়ী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গিসহ ঈদ সামগ্রী বিতরণ করেন।  এরই ধারাবাহিকতায় এবারেও তিনি ওই সকল ঈদ সামগ্রী বিতরণের প্রথম দিনে ৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সৈয়দপুর পৌর এলাকাসহ কয়েকটি পয়েন্টে আরও পাঁচ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন বলে জানান তিনি ।
প্রসঙ্গত, সংসদ সদস্য  সিদ্দিকুল আলম সিদ্দিক শিল্প পরিবার ইকু গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর