1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
soyeedpur-3916

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


সৈয়দপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ (হাইব্রিড ও উফশী) বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তপন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা, মমিনুর মোস্তফা জামান, মাহবুুুবর রহমান, মেহেদী হাসান, অনিমেষ কুমার দাস, মোস্তাকিম রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষণীরা।

পরে প্রধান ও বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের হাতে বিনামূল্যে দুই ও পাঁচ কেজি করে বোরো ধানের ( হাইব্রিড ও উফশী) বীজের প্যাকেট তুলে দিয়ে বীজ বিতরণের উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।

এদের মধ্যে ২ হাজার ১০০ জন কৃষককে বোরো (হাইব্রিড) ধানের বীজ এবং ২ হাজার জন কৃষককে বোরো (উফশী) ধানের বীজ দেওয়া হবে। বোরো হাইব্রিড আবাদের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ২ কেজি ধান বীজ এবং বোরো (উফশী) আবাদের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর