1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন

সৈয়দপুরে দুর্গাপূজায় মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
soyedpur-3589

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::


শান্তির বার্তা নিয়ে মা দুর্গা ঘোটকে করে পিত্রালয়ে এসেছেন। তার আগমনে মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। মহা উৎসবের আমেজে জাকজমকভাবে গত ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী উৎসবে শনিবার (২১ অক্টোবর) ছিল মহাসপ্তমী। উৎসবের এ আমেজ শেষ হবে আগামি ২৪ অক্টোবর। ওইদিন বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের দুর্গাপূজা।

বরাবরের মত এবারও সৈয়দপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া নিয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনসহ স্বেচ্ছাসেবকরা তাদের উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করতে মন্ডপে মন্ডপে বাড়তি দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন ও সৈয়দপুর উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যে জানা গেছে এবার সৈয়দপুর উপজেলায় ৮৫টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এসব মণ্ডপে নিরাপত্তা প্রদানে অধিক গুরুত্বপূর্ণ পূজামন্ডপে পুলিশ নিয়োজিত রাখাসহ পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি র‌্যাবের টীমও টহল দিচ্ছে পুজা মন্ডপগুলোতে। এছাড়া উপজেলার ৮৫টি পূজামন্ডপে ৪৭৬ জন আনসার ও ভিডিপির সদস্যকে সার্বিকভাবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সহায়তার জন্য ৮৫টি মন্ডপের জন্য সাড়ে ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা ও থানা প্রশাসনের সূত্র জানায়, এবার সৈয়দপুর উপজেলার ৮৫টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে। এসবের মধ্যে পৌর এলাকায় ১৮টি, কামারপুকুরে ৭টি, কাশিরাম বেলপুকুরে ১১টি, বাঙ্গালীপুরে ১০টি, বোতলাগাড়ীতে ২৬টি খাতামধুপুর ইউনিয়নে ১৩টি পূজামন্ডপ রয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. নুরবানু আখতার জানান,এসব পুজা মন্ডপে ১৯ জন প্লাটুন কমান্ডার, ৮২ জন সহকারি প্লাটুন কমান্ডার, ২১১ জন পুরুষ ও ১৬৪ জন নারী আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ৪৭৬ জন দায়িত্ব পালন করবেন। এসব মণ্ডপে লোক সমাগম এবং গুরুত্ব অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ২মহিলাসহ ৮ জন আনসার ও ভিডিপি সদস্য, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ২ মহিলাসহ ৬ জন এবং সাধারণ পুজামন্ডপে মহিলাসহ ৪ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ পূজামন্ডপে পুলিশ সদস্য নিয়োজিতসহ মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিয়ে পূজামন্ডপ এলাকায় কয়েকটি টিম কাজ করবে। এছাড়া আনন্দঘন পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করতে এবং নিরাপত্তা দিতে র‍্যাবের টহল টিমও মাঠে থাকবে বলে জানা গেছে।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। অপরদিকে সৈয়দপুর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনন্দ নির্বিঘ্ন করতে মন্ডপগুলোতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এবারে উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপ স্থাপন করা হয়েছে শহীদ টিআর রোডে (তুলশীরাম সড়কে)। প্রতিটি পূজামন্ডপে বর্ণিল আলোক মালায় সজ্জিত করা হয়েছে। রঙিন আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে পূজামন্ডপ। মন্ডপ এলাকায় বসেছে হরেকরকমের খেলনা ও মিস্টির দোকান।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু ও পৌর শাখার সভাপতি বাবু রঞ্জন সরকার জানান, দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণ করতে তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

তারা বলেন প্রশাসনের এমন পদক্ষেপে আমরা সন্তোষ্ট। এ প্রসঙ্গে বাবু রঞ্জন সরকার বলেন,আমরা সম্প্রতির বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজার উৎসব সার্বজনীন। তাই বরাবরের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। আগামি ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে ওই উৎসব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর