1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে দৈনিক তৃতীয় মাত্রা’র বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পঠিত
rangpur-5116

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। এটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি ভবনে স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে সৈয়দপুরে সুধিসমাজকে নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) রাতে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী- ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

পত্রিকাটির সম্পাদক রবিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রফিকুল ইসলাম বাবু ও মোজাম্মেল হক, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলতাফ হোসেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ। স্বাগত বক্তব্য বলেন দৈনিক তৃতীয় মাত্রার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৈয়বুর রহমান তামিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন,সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। সাংবাদিকদের মাধ্যমে সংবাদপত্রে সমাজের সবধরণের সংবাদ প্রকাশিত হয়ে থাকে। তিনি দেশ ও জনগনের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশসহ সমাজের অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরার আহবান জানান সাংবাদিকদের প্রতি। এক্ষেত্রে দৈনিক তৃতীয় মাত্রা বলিষ্ঠ ভুমিকা পালন করবে আশাব্যক্ত করে তিনি বলেন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে জনগণ অনেক আশা নিয়ে ভোট প্রদানের মাধ্যমে আমাকে সংসদে পাঠিয়েছে। আমি তাদের সেসব আশা পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাব।

এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহন করেছেন তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সৈয়দপুর কাইটস একাডেমির সহকারী শিক্ষিকা মোছা. শারমিন আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃতীয় মাত্রার সম্পাদক বরিন সিদ্দিকীর সহধর্মিণী ছাড়াও তাদের কন্যা লন্ডন ইউনিভার্সিটির লেকচারার ড: হলি সিদ্দিকী এবং সৈয়দপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন পোর্টালের গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলের জনপ্রিয় যাদু শিল্পী মনোয়ার হোসেনের যাদু প্রদর্শন করা হয়। পরে দৈনিক তৃতীয় মাত্রার ব্যুরো অফিস উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর