1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে বিভিন্ন মামলার পলাতক ৬ আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত
arrest-11283

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সৈয়দপুর থানা পুলিশের অভিযানে আদালত ও থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আকতার হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের গোলাহাট এলাকার আবু তাহেরের পুত্র মোকসেদ আলী (৪২), একই এলাকার আশরাফ আলীর পুত্র গোলজার (২৮), মৃত খলিলের পুত্র মো. শাকিল (৫৯), আফতাব উদ্দিনের পুত্র জাহিদুল (৩৮), কুন্দল পশ্চিম পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র ঝন্টু (৩২) ও কাশিরাম বেলপুকুর এলাকার আব্দুল গফুরের পুত্র আমিনুর (৩৫)। সুত্র জানায়, গ্রেফতারকৃত এসব আসামীদের বিরুদ্ধে বিদ্যুৎ, মারামারি ও চুরি সংক্রান্ত বিষয়ে আদালত ও থানায় মামলা হয় বিভিন্ন সময়।

মামলার পর থেকে তারা পলাকত ছিল। সম্প্রতি বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেফতার করতে পরোয়ানা জারী করেন। গ্রেফতারি পরোয়ানাগুলো

সম্প্রতি সৈয়দপুর থানায় এলে থানার পুলিশ আসামী গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, আদালত থেকে আসা ওয়ারেন্ট তামিল করতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অন্যান্য মামলার পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর