1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন করলেন এমপি সিদ্দিক

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
soyedpur-5330

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়নের বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতের একতলা একাডেমির ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

এ উপলক্ষে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্কুল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য বলেন সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন, বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম রব্বানি, বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক আজিজুল বারী বসুনিয়া।

অনুষ্ঠানের আলোচনা শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারতলা ভীতের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি সিদ্দিকুল আলম সিদ্দিক। শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, স্থানীয় জাপা নেতা আলতাফ হোসেনসহ জনপ্রতিনিধি, সুধিজন এবং আমন্ত্রিত অতিথিগন।

উল্লেখ্য বিদ্যালয়টির একতলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর