1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত
soyedpur-9512

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ওই আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার পবিত্র রমজান উপলক্ষে শহরের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ের (সোহেলরানা মোড়) শাহী হোটেল ও ছামিদুল হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও পরিবেশন এবং  ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী রেখে বিক্রি দায়ে ওই হোটেল মালিকের যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানোর দায়ে একই এলাকার মোবারক স্টোরের মালিকের দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন স্টোরের মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর