1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে মাওলানা রইস হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত
11914

দীপ্ত নিউজ,সৈয়দপুর প্রতিনিধি :


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ  করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় ওয়াপদা মোড়ে নেতা-কর্মীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ চলাকালে ওই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এসময় ওই সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। প্রতিবাদ

সমাবেশে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলহাজ্ব  আজহার সুলতান রিজভী , সৈয়দ মমতাজ রসুল, হাফেজ রিজওয়ান আল কাদেরী, নাদিম আশরাফি প্রমুখ।

এসময় বক্তারা বলেন গত ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে অংশ নেওয়ায় মাওলানা রইস উদ্দিনকে  মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।

বক্তরা আরো বলেন, গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।  প্রায় ঘন্টা খানেক সড়ক অবরোধ শেষে প্রশাসনের অনুরোধে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর