1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত
electric-11354

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পের ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে চমক রায় শুভ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের পাশে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত চমক রায় শহরের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের এ বছর এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে স্কুল ছাত্র চমক রায়সহ এলাকার কয়েকজন মিলে ওই এলাকার একটি পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে তার ব্যবহৃত বাই সাইকেলটি ঘাড়ে নিয়ে পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। এ সময় ওপরে ঝুলে থাকা সেচ প্রকল্পের বৈদ্যুতিক তারের সাথে বাইসাইকেলের হ্যান্ডেলের স্পর্শ হলে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। বিষয়টি টের পেয়ে লোকজন তাঁকে উদ্ধার তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানার উপ পরিদর্শক চিত্তরঞ্জন রায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর