সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নীলফামারীর সৈয়দপুরের ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্কুল চত্বরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। স্কুলের সহকারী শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় গ্রন্থাগার দিবসের আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ নিঘাত পারভীন, বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান আয়োজনে আহবায়কের দায়িত্ব পালন করেন গ্রন্থাগারিক রেহেনা সুলতানা। আলোচনাসভা শেষে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়াসহ জ্ঞান অর্জনে দেশের সবগুলো জাতীয় ও অন্যান্য দিবস পালন করে থাকে।