সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ২০টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ওই সেলাইমেশিন বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদাক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কালাম আজাদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লৎফর রহমান চৌধুরী, শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, সাংবাদিক মো. আমিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর কালের কন্ঠ সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি,সদস্য ফরিদ মিয়া, আমিনুর রহমান, কালের কন্ঠ পত্রিকার নীলফামারী ভুবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ,বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম -সম্পাদক মুন্না দাস, সদস্য মাসুদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সংগঠনটির আয়োজনে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ২০ নারীর মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।