1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় সৈয়দপুরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম!

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত
saidpur-11715

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে স্কুলে আসা-যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় বখাটে কর্তৃক এক বৃদ্ধকে বেদম মারপিটে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ওই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. আজাদ মিয়া বাদী হয়ে ওইদিন রাতেই বখাটে ইয়াসিন আরাফাত (২১) ও মো. নিরব (১৯) সহ অজ্ঞামনামা ২/৩ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে বাদীর অভিযোগ।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া মো. আজাদ মিয়ার মেয়ে (১৪) শহরের একটি অভিজাত স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করছে। ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেম ও ভালবাসা নিবেদনসহ নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার কাশিম আলীর ছেলে ইয়াসিন আরাফাত (২১) নামের এক বখাটে। বখাটে ইয়াসিন আরাফাতের প্রস্তাবে সাড়া না দিলে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করাসহ বড় ধরনের ক্ষতি সাধণের হুমকি-ধমকি দিয়ে আসছিল।

স্কুল ছাত্রী বিষয়টি তাঁর বাবা ও পরিবারের সদস্যদের জানায় । পরে উত্ত্যক্তের শিকার স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ইয়াসিন আরাফাতের পরিবারের জানিয়ে উত্ত্যক্ত না করতে নিষেধ করা হয়। কিন্তু কোন কাজ হয়নি। বরং ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের মাত্রা বাড়তে থাকে।

এ অবস্থায় ঘটনার দিন গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বখাটে ইয়াসিন আরাফাত সঙ্গীয় কয়েকজনকে নিয়ে আবারও স্কুলে যাওয়ার আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্কুল ছাত্রী ওই দিনের ঘটনাটি তাঁর দাদা বৃদ্ধ মো. সাহাজাদ মিয়াকে বলে। পরে ওই দিনই বিকেল ৫টার দিকে স্কুল ছাত্রীর দাদা বৃদ্ধ সাহাজাদ মিয়া তাদের বাড়ি সংলগ্ন এলাকায় জনৈক মাহাতাব উদ্দিনের মুদি দোকানের সামনে বখাটে ইয়াসিন আরাফাতকে দেখতে পান। এ সময় তাঁর নাতনিকে উত্ত্যক্ত না করার জন্য আরাফাতকে নিষেধ করেন ।

আর এতেই বখাটে ইয়াসিন আরাফাত ওই বৃদ্ধের ওপর চরম ক্ষিপ্ত হয়ে জনৈক মো. নিরবসহ অজ্ঞাতনামা ২/৩জনকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধের ওপর চড়াও হয়। সেখানে তারা ওই বৃদ্ধকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তার ওপর পড়ে গেলে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যান। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. আজাদ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই বখাটে ইয়াসিন আরাফাত ও মো. নিরব এর নাম উল্লেখপূর্বক অজ্ঞামনামা ২/৩ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্তসাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর