1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৫৪ জন কর্মচারীর নিয়োগ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর ক্রিকেট একাডেমিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুশীলনে নেট প্রদান সাতক্ষীরা-আশাশুনি ‎সড়কে ইজিবাইক বন্ধ হলে বাস চলাচল বন্ধের হুশিয়ারি ইজিবাইক মালিক সমিতির খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডকে স্কালোনির হুঁশিয়ারি, ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, ফাইনালে উঠতেই মাঠে নামছি’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ইংল্যান্ড ম্যাচের আবেগ নিয়ন্ত্রণ করতে চান দে পলরা স্পেনকে শিরোপার আশা দেখাচ্ছে তিন ‘অভিশাপ’ আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা হ্যান্ড অব গড কী, কেন ম্যারাডোনার সেই গোল বাতিল হয়নি?

স্পেনকে শিরোপার আশা দেখাচ্ছে তিন ‘অভিশাপ’

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
avisap-17023
  • স্পোর্টস ডেস্ক ::

শেষ ধাপে চলে এসেছে বিশ্বকাপ। টুর্নামেন্টে এখন টিকে আছে কেবল তিন দল: স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। প্রতিপক্ষ দলগুলোর জন্য বাধা হয়ে দাঁড়ানো তিন অভিশাপ তাদের শিরোপা জয়ের আশা দেখাচ্ছে।

প্রথম অভিশাপে বাদ পড়ে গেছে ফ্রান্স। সেমিফাইনালে তারা ২-০ গোলে হেরেছে। টুর্নামেন্টের ইতিহাসে কখনো তৎকালীন ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়কে নিয়ে কোনো জাতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই অভিশাপের ছোবল পড়েছে ফ্রান্সের ওপরে। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমান দেম্বেলে বর্তমান ব্যালন ডি’অর জয়ী।

দ্বিতীয় অভিশাপের থাবা পড়তে পারে আর্জেন্টিনার ওপর। দলটি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। র‌্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো দল শীর্ষ র‌্যাঙ্কিংয়ে অবস্থান করে টুর্নামেন্টে অংশ নেওয়ার পর ট্রফি জিততে পারেনি। ২০২২ সালে আর্জেন্টিনা তিন নম্বর র‌্যাঙ্কিংয়ে থেকে বিশ্বকাপে খেলতে নামে এবং চ্যাম্পিয়ন হয়।

আরেকটি অভিশাপ ইংল্যান্ডের জন্য বড় বাধা হতে পারে। কোনো দল বিদেশি কোচের অধীনে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৩০ সাল থেকে শুরু করে কখনো নয়। ইংল্যান্ড নিশ্চয় সেই অভিশাপ কাটাতে চেষ্টা করবে। তাদের ডাগআউটে আছেন জার্মান কোচ থমাস টুখেল। ২০২৫ সালের জানুয়ারিতে থ্রি লায়নদের দায়িত্ব নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর