1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

হতদরিদ্র শেফালী বেগমকে দোকান করে দিলো হৃদয়ে সৈয়দপুর

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
saidpur-pic-.jpg

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


“মানুষ যে মানুষের জন্য,জীবন যে জীবনের জন্য” তা আবারও প্রমাণ করলো হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সংগঠনটির উদ্যোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগডোকরা গ্রামের তিন সন্তানের জননী শেফালী বেগমকে মালামালসহ একটি দোকান ঘর তৈরি করে দেয়া হয়েছে। একইসাথে তাঁর বাড়িতে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্টিন ও গোসলখানা তৈরি করে দেয়া হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) নতুন ঢেউটিন দিয়ে তৈরি করা ল্যাট্টিন, গোসলখানা ও দোকানের মালামাল হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাগডোকরা গ্রামে বসবাস করেন শেফালী বেগম। তাঁর স্বামী দুই বছর আগে তাকে ছেড়ে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এতে চরম বিপাকে পড়েন শেফালী বেগম তাঁর মা,নানী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে। তাঁর মা ও নানি বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সে পরিবারের ৬ সদস্যের দুই বেলা দুমুঠো খাবার যোগাতে কাজ নেন সৈয়দপুরের একটি প্লাইউড ফ্যাক্টরিতে। সেখানে কাজ করে দিন শেষে যা রোজগার হয় তা দিয়ে খেয়ে না খেয়ে কোনমতে দিন পার করেন পরিবারের সদস্যরা। শেফালী বেগমের দুই জমজ মেয়ে হাসি ও খুশি (১০)। শত কস্টের মাঝে ভর্তি করিয়েছেন স্কুলে। বর্তমানে তার দুই কন্যা তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছেন বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

একমাত্র ছেলে মো.শাহিনকে বছর দেড়েক আগে বাড়ির পাশে একটি মুদি দোকান করে দিলেও সেটিও পুঁজির অভাবে কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এমন দুঃসময়ে সংসারের কষ্ট লাঘব করতে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে শাহিন। কিন্তু তেমন কাজকর্ম না থাকায় প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাদের। কিন্তু এভাবে আর কতদিন। কোন উপায় না পেয়ে শেফালী বেগম পাশের গ্রামের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সামিউল আলিমের সাথে। পরে সে তাৎক্ষণিকভাবে সংগঠনটির সভাপতিসহ সদস্যদের বিষয়টি অবগত করেন।

এরপর সকল সদস্যদের সিদ্ধান্তে শেফালী বেগমের পরিবারকে স্বাবলম্বী করতে সদস্যরা তাঁর দোকানের বিভিন্ন মালামাল কিনে দেন। একইসাথে তাঁর বাড়িতে নতুন ঢেউটিন দিয়ে পরিবেশ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ও গোসলখানা তৈরি করে দেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সে সব হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, পৌর উপদেষ্টা ও সমাজসেবক রবিউল আউয়াল রবি, কামারপুকুর ইউনিয়ন উপদেষ্টা শরিফুল ইসলাম, মেসকাত রহমান রিদয়, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা, কামারপুকুর ইউনিয়ন সভাপতি লিমন সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলিম, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব্বির ইসলাম, সাবেকুন নাহার সালপিয়া, মো. রুবেল, বাঙ্গালীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহিন, বাপ্পি, রিয়াদ, সায়মুন, সাহেন, খালিদ, সেলিম রেজা, ইব্রাহিম, মিথুন প্রমুখ ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর