1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভারের বহুলালোচিত কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়? হরমুজ নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘনিয়ে আসছে যশোরে ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান কয়রায় অপতথ্য ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের মূল হোতা ছাত্রলীগ নেতা তারিক লিটু ঈদের দিনেও বন পাহারা, সুন্দরবনের সার্বিক নিরাপত্তাই যেন বড় দায়িত্ব ওদের! বিশ্ববাজারে সোনার দরপতন

হরমুজ নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘনিয়ে আসছে

  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত
hormuj-16135
  • আন্তর্জাতিক ডেস্ক ::

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দেন, যদি এই সময়ের মধ্যে হরমুজ না খোলা হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে তিনি হামলা চালাবেন।

ট্রাম্পের দেওয়া এই আল্টিমেটাম শেষের পথে রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই বিশ্বের শেয়ার বাজারে উৎকণ্ঠা তৈরি হয়েছে। যার প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে সকাল থেকে পতন দেখা যায়।

গত শনিবার গ্রিনিচ সময় ২৩টা ৪৪ মিনিটে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করেন। সেখানে তিনি এ আল্টিমেটাম দেন।

এতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে এবং এর শুরুটা হবে তাদের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে।”

ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানিয়েছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় তাহলে দখলদার ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর