1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী

১৮ বছর ধরে সোহানা সাবাকে ফলো করছে ছ্যাচড়া

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২৬ বার পঠিত
sohana-saba-10499

বিনোদন ডেস্ক::


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থী অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে আলোচিত ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সেখানে তার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন নেটিজেনরা।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়া স্ট্যাটাসে সমালোচকদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন সাবা। যারই ধারাবাহিকতায় এবার জানালেন তার চোখে ‘ছ্যাচড়া’ কারা।

সম্প্রতি সোহানা সাবার ফেসবুক আইডি থেকে ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপে যোগদানের জন্য অনুসারীদের ইনভাইটেশন পাঠানো হয়েছে।

অপর একটি স্ট্যাটাসে কিছু মানুষকে উদ্দেশ্য করে সাবা লেখেন, ‘কিছু অভাগা, যারা গত ১৮ বছর ধরে আমাকে ফলো করে আসছেন, ইনবক্সে নক করছেন আর ফ্রেন্ডলিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়স্ট করে আসছেন— তারা আমার হ্যাকড আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যারপর নাই পুলোকিত!’

এরপর তাদেরকে ‘ছ্যাচড়া’ বলে মন্তব্য করে অভিনেত্রী লেখেন, তাদের ছ্যাচড়ামির বড় প্রমান দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে উৎসাহী। হ্যা ভাই, হ্যা আপনি অনেক বড় ‘লায়েক’!

সবশেষ অভিনেত্রীর সংযোজন- ‘যদিও আমি নিশ্চিত, আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে এটুকুতে নিজের আত্বসম্মান খোয়াতে যেত না! সে যাই হোক।’

এর আগে আরও একটি পোস্টে সবাইকে সতর্ক করে সোহানা সাবা লেখেন, ‘আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, অবশ্যই লিখবেন। নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে লিখবেন। আমার কমেন্ট বক্সে এসে লিখে নিজের লাইক-কমেন্ট- শেয়ার বাড়াতে চাইলে আপনাকে কট করে কেটে দেব।’

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে সোহানা সাবার ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা এই অভিনেত্রীকে নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর