1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কেমন আছে চন্দ্রযান-৩? অবতরণের পর ২৪ ঘণ্টা অতিবাহিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

দীপ্ত নিউজ, আন্তর্জাতিক::

গোটা ভারতবাসীর আগ্রহের কেন্দ্রে এখন চন্দ্রযান-৩। চাঁদে সফল অবতরণের পর এবার চিন্তা—সব ঠিকঠাক আছে তো? এসব প্রশ্নের উত্তর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (ইসরো)। বৃহস্পতিবার সন্ধায় অবতরণের ২৪ ঘণ্টার মাথায় ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর সবকিছু স্বাভাবিক আছে। অবতরণের পর যা ঘটার কথা তাই ঘটেছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

সামাজিক মাধ্যমে এক বার্তায় ইসরো জানায়, অবতরণ সফল হলেই সব দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। বরং এর পর বিজ্ঞানীদের কাজ আরো বেশি থাকে। এ বিষটি মাথায় রেখেই সতর্ক অবস্থায় আছেন বিজ্ঞানীরা।

চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে পা রাখলো ভারত। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে ৬টা ৪মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতীয়দের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের দৃশ্য। দেশটির লাখো মানুষ সাক্ষী হন এই ঐতিহাসিক মুহূর্তের।

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম প্রজ্ঞান। চাঁদের ভূপ্রকৃতি, মাটি ও মাটিতে কোনো ধরনের খনিজ বস্তু আছে কী না এ সংক্রান্ত বার্তা পাঠাবে প্রজ্ঞান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর