1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

বিশ্বকাপে গর্জে উঠতে প্রস্তুত বাংলাদেশ : আইসিসি

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পঠিত
icc-team-tiger

দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::


বিশ্বকাপের আগমুহূর্তে মাঠের বাইরের বিতর্কে বেশ সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নাটকীয়তার শেষ নেই। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। অধিনায়ক সাকিব আল হাসানের বিস্ফোরক এক ইন্টারভিউ উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর সেই উত্তাপ কিছুটা হলেও মিইয়ে গেছে। মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।


আইসিসির মূল আয়োজন শুরু হবে ৫ অক্টোবর। তার আগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি টাইগারদের জন্য শনিবার (৩০ সেপ্টেম্বর)  ‘মিডিয়া ডে’র আয়োজন করেছিল। যেখানে সাকিব-মিরাজ ও তাসকিনদের সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেছে।
বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

ফটোসেশনের পরের দিন অর্থাৎ গতকাল (রোববার) বাংলাদেশ দলে খেলোয়াড়দের ছবি প্রকাশ করেছে আইসিসি।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের বিশ্বকাপ সংক্রান্ত অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব-মিরাজদের ছবি আপলোড করেছে। ক্যাপশনে সাকিবদের উদ্দেশ্য করে তারা লিখেছে, ‘বিশ্বকাপে গর্জে উঠতে প্রস্তুত।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বস্তির নাম শক্তিশালী পেস ইউনিট। তাসকিনদের গতি আর বাউন্সে প্রতিপক্ষকে ধরাশায়ী করার অপেক্ষা।

 

পোস্টটিতে সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের ছবি আপলোড করেছে আইসিসি। ৪ জনই ছিলেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিহিত অবস্থায়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বস্তির নাম শক্তিশালী পেস ইউনিট। তাসকিন-হাসান-শরিফুলদের গতি আর বাউন্সে প্রতিপক্ষকে ধরাশায়ী করার অপেক্ষা।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর