1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পঠিত
balkhed-228

মো. লিটন মাহমুদ মুন্সীগঞ্জ ::


মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ১২ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৬ জন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া লঞ্চ ঘাট বরাবর এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সাব্বির হোসেন (৪০), রিয়াদ হোসেন (২), জান্নাতুল মাওয়া (৬) সুমনা আক্তার (২৮) ও তার দুই মেয়ে মারওয়া (৮),শাফা (৪)। জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- মফিজুল ইসলাম (৩৮), শিরিন আক্তার (২৬) ও ট্রলার চালক রফিক মিয়া (৫০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকার মেঘনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

জীবিত উদ্ধার হওয়া ট্রলার চালক রফিক মিয়া বলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দুলাল মিয়ার ছোট ভাই মফিজুল ইসলাম নারী শিশুসহ তার পরিবারের ১১ জন সদস্য নিয়ে ট্রলারে করে শুক্রবার বিকলে মেঘনা নদীতে ঘুরার উদ্দেশে বের হন। ঘুরাঘুরি শেষ করে বাড়িতে ফিরে আসার পথে তাদের ট্রলারটি গজারিয়া লঞ্চ ঘাট বরাবর এলাকায় এলে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

নিখোঁজদের স্বজন সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমার বড় ভাই মফিজুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি বৃহস্পতিবার রাতে ছুটিতে পরিবার নিয়ে দক্ষিণ ফুলদি গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার বিকেলে ট্রলার নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হন। শুনেছি নদীতে ঘুরা শেষে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: ইজাজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই তবে নৌকা ম্যানেজ করতে না পারায় এবং নদীতে ঢেউ থাকায় আমাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় পড়েছে তবে ট্রলারের যাত্রী সবার বাড়িই গজারিয়ায়। গজারিয়া নৌ পুলিশ ও কোস্টগার্ড বিষয়টি দেখছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর