1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মেঘনায় ট্রলার ডুবি: নারীর মরদেহ উদ্ধার এখনো নিখোঁজ ৫

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত
balkhed-1-২২৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন।

এরমধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।

শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিমানাবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলেন।

সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথে সাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২)ও উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪) সহ ৫ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, “ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর