1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কপিলমুনির সাংবাদিক ইকবালের মায়ের সুস্থতায় দোয়া প্রার্থনা

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


দৈনিক খুলনা টাইমস ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ’র কপিলমুনি প্রতিনিধি মো: ইকবাল হোসেনের মা কুলসুম বেগম (৪৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি পাইকগাছার হরিঢালীর উত্তর সলুয়ার বাসিন্দা মোঃ মোজাহার আলী মজলিসের স্ত্রী ও সাংবাদিক ইকবাল হোসেনের মমতাময়ী মা।

সাংবাদিক ইকবাল হোসেন জানান, গত ৮ অক্টোবর তার মা বাড়ির সামনের রাস্তা (খুলনা-পাইকগাছা প্রধান সড়ক) পারাপারের সময় দ্রুত গতির একটি ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনির একটি ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালে নিলে সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার বাম হাতের হাড় মারাত্মক ভাবে ভেঙেছে ও হার্ট ফুলে গেছে বলে ধরা পড়ে।

সর্বশেষ গত ১২ অক্টোবর রাতে অপারেশনের মাধ্যমে তার হাতে রড পরানো হয়েছে। বর্তমানে তিনি সংগ্রাম হাসপালেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সাংবাদিক ইকবালের মায়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন দৈনিক খুলনা টাইমস ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ পরিবার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর