1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
soyedpur-rasel-3561

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে নানা আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠন।

উপজেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান উপজেলা প্রশাসনের পক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় সেখানে শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনাসভা ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক ও ইউনুস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। পরে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে অনন্য অবদান রাখায় সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, দ্বিতীয় সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ ও তৃতীয় হয়েছে কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

এরআগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী বের হয়। এটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করে। এসবের মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান। সকালে আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের অন্যান্য কর্মসূচি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার কলেজ, বিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দেয়ালিকা প্রকাশসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর