1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

নানা আয়োজনে সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত
saidpur-3656

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নানা আয়োজনের মধ্যদিয়ে শনিবার (৪ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান।

সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান রতন ও মতিউল ইসলাম প্রমুখ।

সভায় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সমবায় বিভাগের রেজিষ্ট্রেশনভূক্ত পাঁচটি সঞ্চয় ও ক্ষুদ্র ঋণদান সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি উপজেলা রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর