1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

দেশের জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করে যাচ্ছে- পুলিশ সুপার

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
soyedpur-3681

সৈয়দপুরে ওপেন হাউস ডে


 

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::

নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম-সেবা) বলেছেন দেশের জনগনের জানমালের নিরাপত্তা দেওয়াসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

যেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, তখনই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক সময় পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের দ্বারা হামলারও শিকার হন। তারপরেও পুলিশ দায়িত্ব পালনে পিছু হটেনা।

তিনি বলেন সমাজে মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস ও চাঁদাবাজি, নারী, বাল্যবিয়েসহ অপরাধমুক্ত সমাজ গঠণে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগনকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এসব নির্মূলে সহযোগিতা করতে। পুলিশ -জনতা মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

৭ নভেম্বর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। “দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে ওইদিন রাতে সৈয়দপুর থানা পুলিশ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।

থানার উপ- পরিদর্শক মো. মারুফ -উল-ইসলামের সঞ্চালনায় ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল অন্যায় অপকর্ম দুর করতে পুলিশ ও জনগনের ভুমিকা কি হতে পারে তা নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য রোমানা বেগম এবং সিনিয়র সাংবাদিক এম আর আলম ঝন্টু। এসময় উপস্থিত জনতা আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ এলাকার মাদকসহ অন্যান্য সমস্যা নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. গোলাম সবুর সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং বলেন, পুলিশ জনগণের বন্ধু। যারা পুলিশকে প্রতিপক্ষ মনে করে তারা দেশ ও জনগনের শত্রু।

তিনি বলেন ওইসব লোকেরা কোন না কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকে বলেই তারা পুলিশী আতঙ্কে থাকে এবং পুলিশকে প্রতিপক্ষ মনে করে।

পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত। তাই পুলিশকে সঠিক তথ্য প্রদানে সহযোগিতা করে সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে বলেন তিনি। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিক,শিক্ষক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর