1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৫ তম জন্মবার্ষিকী পালন করলো ইন্টারন্যাশনাল স্কুল

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত
soyedpur-3725

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে কিংবদন্তি লেখক ও জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৭৫ তম জন্মবার্ষিকী পালন করেছে ইন্টারন্যাশনাল স্কুল।

সোমবার(১৩ নভেম্বর) নানা আয়োজনে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে ওই দিবস পালন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় লেখক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন সহকারি শিক্ষক মুনিরা খান, শিক্ষার্থী সারা খাতুন, তাসনিয়া রহমান, সাবেরা মুসফিরাত, সায়না ইসলাম প্রমুখ।

সভা শেষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুসহ শিক্ষকবৃন্দ।

গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক শারমিন আক্তার। এরআগে হুমায়ুন আহমেদ এর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক আসাদুল হক।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু বলেন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে পারদর্শী করতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় নিয়মিত।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর