1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

দ্বাদশ সংসদ নির্বাচন: নীলফামারী-৪ আসনে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পঠিত
soyedpur-election-3863

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামীলীগ,জাতীয় পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ( ভাসানী), জাসদসহ ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যােক সাখাওয়াত হোসেন খোকন, জাসদ মনোনীত প্রার্থী আজিজুল হক,ন্যাশনাল আওয়ামী পার্টির ( ন্যাপ ভাসানী) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, বাংলাদেশ ন্যাশনালিষ্ট মুভমেন্ট (বিএনএম)র সাজেদুল করিম ও জাতীয় পার্টি নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

কিশোরগঞ্জ থেকে মনোনয়নপত্র নিয়েছেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।

বিকেলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। পরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ এম এ মুবিন সরকার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান মিন্ট, রেজাউল করিম বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী,কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন,বোতলাগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনেম শাহরিয়ার টুটুল, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শেখ শুভ,ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রোবায়েত মিন্টু,শরিফুল ইসলাম টিটো, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, যুবলীগ নেতা, গোলজার হোসেন,সুমন আরিফুর আনোয়ার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন, ইউপি সদস্য নুরুন্নবী, রোমানা বেগমসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

এরআগে অন্যান্য প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর