1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

সৈয়দপুর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
soyedpur-3906

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শত ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা পরিষদের চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির((এডিপি) আওতায় উপজেলার চারটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শত ছাত্রীর মধ্যে ওই স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় ও চওড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী জানান, পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর