1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নীতু কাপূরের ক্রাশ ছিলেন চাচা শ্বশুর শশী কাপুর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
neetu-shashi-5085

দীপ্ত নিউজ বিনোদন::


বলিউডের জনপ্রিয় শো কফি উইথ করণের নতুন এপিসোডে হাজির হয়েছিলেন ঋষি কাপূরের স্ত্রী ও রণবীর কাপূরের মা নীতু কাপূর। যেখানে পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার করেছেন তিনি।

এই শো-তে হাজির হয়েই ঋষি কাপূরের স্ত্রী জানালেন, চাচা শ্বশুর শশী কাপূরকে বেশ পছন্দ ছিল তার। রীতিমতো ‘ক্রাশ’ ছিল এই অভিনেত্রীর। যা শুনে বেশ চমকে ওঠেন সঞ্চালক করণ জোহর।

সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইট সুন্দরী ছিলেন নীতু কাপূর। অনেকেরই হৃদয়ের রাণী ছিলেন তিনি। কিন্তু নীতু কেবল মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপূরকে। নিজের স্বামীর বাইরেও নাকি আরও একজনকে বেশ পছন্দ ছিল তার। সেটা আর কেউ নন, খোদ তারই চাচা শ্বশুরমশাই।

করণের শো-তে প্রকাশ্যেই বলে দেন সেই কথা। ওই এপিসোডে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, ‘ক্রাশ ছিল কেউ?’ জবাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীতু বলে ফেলেন, ‘হ্যাঁ। শশী কাপূর। কী নিদারুণ সুন্দর।’

এটা শুনেই চমকে ওঠেন করণ জোহর। পাল্টা প্রশ্ন করেন, ‘সে না আপনার চাচা শ্বশুর?’ নীতুর সহজ স্বীকারোক্তি, ‘এতটুকু হতেই পারে।’

কফি উইথ করণের নতুন এই এপিসোডে নীতু কাপূরের সঙ্গে ছিলেন বলিউডের আশির দশকের ‘উষ্ণ কুইন’ জিনাত আমান। নীতুর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন এই অভিনেত্রী।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর