1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে বিএনপির কালো পতাকা মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত
soyedpur-5203

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে সৈয়দপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ওই কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ বিএনপির কার্যালয়ে থেকে মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার, বিএনপি নেতা শামসুল আলম, আবিদ হোসেন লাড্ডান, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। তারা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তারা বলেন দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামে বিএনপিসহ সকল রাজনৈতিক দল রাজপথে থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন মন্টু, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সিনিয়র সহ সভাপতি মো. হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, দেলোয়ার, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি খোরশেদ আলম রিপন, এনামুল কবির মীর, খালিদ হাবিব, সুমনসহ বিএনপি,যুবদল, ছাত্রদল,মহিলাদল,শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,মৎস্যজীবিদলের নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর