মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে::
সৈয়দপুরে অসহায় ১০ টি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে ওইসব ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মে. মনিরুজ্জামান সরকার জুন। এসময় ছাগল পেয়ে অসহায় মার্জিদা খাতুন (৫৬) আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর স্বামী অসুস্থ। কোনরকমে ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনমতে খেয়ে বেঁচে আছি। হৃদয়ে সৈয়দপুরের দেওয়া ছাগল পেয়ে অনেক উপকার হলো। তার মতো অন্যান্য উপকারভোগীরা প্রায় একই কথা বলেন।
ওইদিনের ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সোহেল রানা,সাধারণ সম্পাদক মো. রুবেল,উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক বিজয় খলিল,দপ্তর সম্পাদক শিব্বির আহমেদ,পৌর কমিটির সভাপতি শাহরোজ চান রাব্বি, উপদেষ্টা রাসেল সরকার, নুর আলম, মিন্টু মিয়া,আব্দুর রহিম মীর,ডা.চিত্র চন্দ্র সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুজার, কাশিরাম ইউনিয়ন সভাপতি নাঈম ইসলামসংগঠক সালপিয়া আক্তার,সাহেব আলি, বিপ্লব, একরামুল হক রনি, শাহিন, বেলাল, প্রমি রাজোক,রিপন, মাহমুদ, সোহাগ, মেশকাত, দিপু,জাকির,জিতু, গোলবার,জাহিদ হাসান,আরমান বাবু, জিতু, সাব্বির, নাঈম, রাকিব প্রমুখ।
সংগঠনটির সুত্র জানায়, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে হৃদয়ে সৈয়দপুর বিগত ৫ বছর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে বহু দরিদ্র মানুষ উপকৃত হয়েছে আগামীতেও আমরা দরিদ্র মানুষদের স্বাবলম্বী করনে কাজ অব্যাহত থাকবে।