1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক এখন জেলহাজতে

  • প্রকাশিত : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
soyedpur-5233

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

কানাডা ও অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে অনলাইনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ভিসা প্রচারক হাবিব (২২) পুলিশের ফাঁদে ধরা পড়ে এখন জেলহাজতে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জের কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। সে একই ইউনিয়নের ফকিরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। ওইদিন বিকেলে সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নীলফামারী আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রতারক হাবিব দীর্ঘদিন থেকে প্রবাসী বাংলদেশীদের সাথে অস্ট্রেলিয়া ও কানাডা পাঠানোর জন্য সহজেই ভিসা দেওয়া বলে নানা প্রলোভন দিয়ে আসছিল।

এজন্য সে তাদের সাথে অনলাইনে যোগাযোগও রাখতো। তার এ প্রলোভনের ফাঁদে পড়ে অনেক প্রবাসী তাকে টাকাও দেয়। পরে ভিসা না পাওয়ায় ভুক্তভোগীরা বুঝতে পারেন যে তারা ভিসা হাবিবের প্রতারণার শিকার হয়েছেন। এনিয়ে থানায় অভিযোগও করা হয়। ফলে এমন অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নির্দেশে থানা পুলিশ সোমবার গভীররাতে তাকে ধরতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদে মঙ্গলবার ভোরের দিকে সিপাইগঞ্জ বাজার এলাকার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ ভিসা প্রতারণার বেশকিছু আলামতও উদ্ধার করেন তারা। এ ঘটনায় থানার উপ- পরিদর্শক অপুর্ব চন্দ্র সরকার বাদি হয়ে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম জানিয়েছেন গ্রেফতারকৃত প্রতারক হাবিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ভিসা প্রদানের নামে প্রতারণার কথা স্বীকার করে এর সাথে আরও কয়েকজন জড়িত বলে জানিয়েছেন।

পুলিশ মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে, জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর