1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

হাসপাতালে নার্স ও ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার পঠিত
5241

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর:


দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও ডাক্তারের কর্তব্য অবহেলায় চিকিৎসা নিতে আসা রোগীর মৃতুত্যে হাসপাতাল চত্ত¡রে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রোগীর স্বজনসহ স্থানীয় এলাকাবাসী। বিক্ষোভে বর্তমান ইউএইচএন্ডএফপিও বদলির দাবি জানান তারা।

গত (১  ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার ঘাটপাড়া গ্রামের মোস্তাব আলীর পুত্র ভ্যান চালক দুলাল (৪০) নামে এক রোগী বুকের ব্যাথা নিয়ে সকাল সাড়ে ৭টায় হাসপাতালের জরুরী বিভাগে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে ভর্তি করে নেন। ভর্তির হওয়ার পর রোগী দুলাল ও তার স্ত্রীর নাসিমা  সেখানে থাকা নার্স ও ডাক্তারের খোঁজ করতে গেলে কর্তব্যরত নার্স মোছাঃ সাবিনা আক্তার তার সাথে দূরব্যবহার করেন এবং ধমক দিয়ে বলেন আপনারা ডাক্তার খুজে নেন অথবা  হাসপাতাল ছেড়ে চলে যান। তার কিছুক্ষন পর দুলাল চিকিৎসার অভাবে  হাসপাতালের বেডে মারা যান। নার্স ও ডাক্তারের কর্তব্য অবহেলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও স্থানীয় এলাকাবাসী হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেন।  মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান নিয়মিত হাসপাতালে আসেন না। তার স্থলে সিআরসিপি পদে থাকা সঞ্জয় কুমার ও মালি মনিকে  দিয়ে হাসপাতাল পরিচালনা করেন। এই হাসপাতলের বর্তমান চিকিৎসা সেবার মান খুবেই খারাপ আমরা ডাক্তার মশিউর রহমান ও সিআরসিপি সঞ্জয় এবং মালিসহ ৪জনের বদলির দাবি করছি।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী। তারা সাংবাদিকদের জানান, ভুক্তভোগীর পরিবার যেসকল অভিযোগ করছেন তা দ্রুত সময়ের মধ্যে সুধরিয়ে হাসপাতাল পরিচালনা করার বিষয়ে আমরা আমাদের মতো করে উচ্চ পযায়ে জানাবো।

হাসপাতালে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বিভাগীয় মিটিং রংপুরে থাকায় অতিরিক্ত দায়িত্বে থাকা ডেন্টাল সার্জান ডাঃ সাজেদুর রহমান জানান, বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডাঃ বোরহান ইসলাম সিদ্দিকির স্যারের সাথে কথা বলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর