1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে সদাজাগ্রত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন রেলওয়ে পুলিশ সুপার

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পঠিত
soyedpur-police-5394

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃঃ


দেশের জন্য জীবন উৎসর্গ দেওয়া পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাতে এতদিন ছিলনা কোন স্মৃতিস্তম্ভ। প্রতিকী স্তম্ভ তৈরি করে জানানো হতো শ্রদ্ধা।

বাংলাদেশ পুলিশের নিজস্ব দিবস ও মন্যুমেন্ট রয়েছে। সে অনুযায়ী প্রতিবছর ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়ে আসছে। ওই দিবসে যারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বুকের তাজা রক্ত দিয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন এবং গুরুত্বর আহত হয়েছেন, সেইসব বীর শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শ্রদ্ধা জানানো হয়। কিন্তু নেই স্থায়ী স্মৃতিস্তম্ভ। বিষয়টি নজরে আসে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ’র। তিনি বিষয়টি নিয়ে সকলের সাথে আলোচনা করেন পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্ট স্থাপনের। এমন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সুপার ফারহাত আহমেদের উদ্যোগকে সাধুবাদ জানান রেলওয়ে পুলিশ কর্মকর্তারা।

অবশেষে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইন চত্বরে শুরু হয় পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্ট স্থাপনের কাজ। সৈয়দপুর রেলওয়ে পুলিশের নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন এ স্থাপনার কাজ শেষ হয় কয়েকদিন আগে। পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্টটির নাম দেওয়া হয় সদাজাগ্রত। যার উদ্বোধন হলো গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায়। এজন্য আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানের।

দোয়া শেষে পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্ট “সদাজাগ্রত”র ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর জেলা রেলওয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মমতাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মো. তোবারক আলী সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য জীবন উৎসর্গ করা পুলিশ বাহিনীর বীর শহিদদের।

এসময় তাদের রুহের মাগফিরাত কামনাসহ আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সদাজাগ্রত স্থাপনে রেলওয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন রেলওয়ে পুলিশসহ স্থানীয় সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর