1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

নানা আয়োজনে সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত
soyedpur-9421

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


“নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিয়ে হোক বিনিয়োগ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ (শনিবার) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওঔ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.আজমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী খন্দকার আবিদা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহা আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.রেবেকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবি মোস্তাফিজা হোসেন শিলা, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারি শিক্ষিকা বিলকিছ বেগম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা নুরন নাহার বেগম, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাফিজা তাবাসসুম প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলোর প্রদীপ নারী উদ্যোক্তা,নারী উন্নয়ন সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর