1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

সিরাজদিখানে প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত
munsigang-9427

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমানে(৪৫) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার ১০ মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।

বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে দেশে এসেছে। জায়গা-জমি নিয়ে তার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রযেছে। দুবৃত্তরা তাকে খুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধরণা করছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যা কান্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর