1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে তেরখাদার খাদ্যপরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনার তেরখাদা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্যপরিদর্শক মো. আশরাফুজ্জামান ও তার স্ত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে মামলা হয়েছে। দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। তারা খুলনার খালিশপুর মুজগুন্নি এলাকার বাসিন্দা।

রোববার (৩১ জুলাই) দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ২৬ জুলাই দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যশোর জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে মো. আশরাফুজ্জামানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে। যশোর সমন্বিত দুদক কার্যালয়ে প্রায় ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন ও ১ কোটি ৯ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়ের অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও দন্ড বিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৬ জুলাই ওই খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মোশাররফ হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর