1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
9647
সৈয়দপুর  প্রতিনিধি  :


সৈয়দপুরে  সুমন বিশ্বাস (৩৬) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনা জেলার সদর থানা পুলিশের সহায়তায় সোমবার ( ৮ এপ্রিল) ভোরে পাবনা কাঁচাবাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আহসান হাবিব। গ্রেফতারকৃত আসামি সুমন বিশ্বাসকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলা শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার মৃত আকমল বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাসের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় গত ২০১৯ সালে ১৮ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সম্প্রতি ওই মামলায় আসামির অনুপস্থিতিতে জয়পুরহাটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেফতার করতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরে জয়পুরহাট জেলা পুলিশের মাধ্যমে পরোয়ানাটি সৈয়দপুর থানায় আসে। এরই প্রেক্ষিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলমের নির্দেশে উপ-পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স আসামি সুমন বিশ্বাসকে ধরতে অভিযান চালায়। সেখানে সোর্সের দেয়া সংবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পাবনা কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর