1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

নির্বাচনকে সামনে রেখে আনন্দ মোহনের বিরুদ্ধে অপপ্রচার: ভোটার-সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য

  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩২৬ বার পঠিত
ananda-9365

নিজস্ব প্রতিবেদক::


আসন্ন ষষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের আর বাকি এক সপ্তাহ। তফশীল অনুযায়ী গত ২৯ মে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আকষ্মিক ২৬ মে’র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নির্বাচনী এলাকা বিপর্যস্ত হওয়ায় নির্বাচন কমিশন থেকে ২৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়। পরে আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী নির্বাচনের আর বাকি ৭ দিন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহুর্তে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী থেকে শুরু করে তাদের কর্মী-সমর্থকরা। যদিও দূর্যোগের রাত থেকেই মাইক-বাইকযোগে নির্বাচনী প্রচারনা বন্ধ থাকার পর ফের নতুন করে শুরু হয়েছে প্রচারনা। তবে নির্বাচনী অপকৌশলের আশ্রয় নিয়ে পাশাপাশি নতুন করে শুরু হয়েছে অপপ্রচারও। প্রার্থীদের মধ্যে সম্ভাবনাময় একজন আনন্দ মোহন বিশ্বাসকে প্রশমনে শনিবার (১ জুন) রাতে উপজেলার বিভিন্ন প্রান্তে তার এক ভাই অর্জুনকে সম্পৃক্ত করে অপপ্রচার পত্র লিফলেট বিতরন করা হয়েছে। যেখানে আনন্দকে সুন্দর চেহারার অন্তরালে মাদক ব্যবসার নিয়ন্ত্রক জঘন্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি লিফলেটে আনন্দ মোহন বিশ্বাসকে আসন্ন ভোটে পরিহার করতে বলা হয়েছে।

আনন্দ মোহন বিশ্বাস বরাবরই সাদা ইমেজের সদালাপি পরোপকারী সামাজিক, শিক্ষানুরাগী, রাজনীতিক, ধর্মীয় ও সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ। শৈশবে ছাত্র রাজনীতির পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠিকে মানষিকভাবে সঞ্চয়ী করতে উদ্বুদ্ধ করেন। আজীবন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বর্তমানে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসীন রয়েছেন। এর আগে ২০১৯ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, ২০১৪-১৮ সালের আহ্বায়ক কমিটির সদস্য, ২০০৪-১৩ সালে প্রচার সম্পাদক, ২০০২-২০১০ সালে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ২০০০-২০০৫ সালে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৬-১৯৯৮ সালে উপজেলা ছাত্রীগের সহ-সম্পাদক, ১৯৯৯ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ১৯৯০-১৯৯৫ সালে কপিলমুনি কলেজ ছাত্র লীগের সভাপতি, ১৯৮৯ সালে কপিলমুনি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এর আগে ১৯৮৮ সালে কপিলমুনি কলেজ ছাত্রীলীগের সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন ও দলের দু:সময়ে নিজের অবস্থান থেকে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন সময় তিনি সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

বর্তমানে তিনি পাইকগছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য, লোকনাথ ব্রক্ষ্মচারী শান্তি নিকেতনের ভারপ্রাপ্ত সভাপতি, শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দিরের সহ-সভাপতি, কাশিমনগর সার্ব্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি, কাশিমনগর মহা নামযজ্ঞ কমিটির সভাপতি ও কপিলমুনি বেদ মন্দির কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ক্ষেত্রে আনন্দ মোহন বিশ্বাস বর্তমানে কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদ ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কে,আর,মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও পুটিমারী স্বল্প ব্যয়ী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান পাইকগাছা থানা পুলিশিং ফোরামের সহ-সভাপতি, কপিলমুনি ইউনিয়ন পুলিশিং ফোরামের সহ-সভাপতি, কপিলমুনি নিরাপদ সড়ক চাইয়ের সাবেক সাধারণ সম্পাদক, কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি কোন দিন কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করেননি। তার এক ছোট ভাই অর্জুন বিশ্বাসকে ২০১৫ ও ২০১৬ সালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হলেও তাকে ১৫’ সালের মামলায় গত ২১/৮/২৩ ও ১৬’ সালের মামলায় ১৪/১২/২০ তারিখে আদালত শুনানি শেষে অব্যাহতি প্রদান করেন। এর আগে এসব ঘটনায় ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দেন। এমনকি আনন্দ মোহন বিশ্বাস কপিলমুনি সদরে আলাদা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণপূর্বক কপিলমুনিতে নিজ চিংড়ি পোনা ব্যবসা পরিচালনা করে আসছেন।

স্থানীয়রা বলছেন, তিনি যদি ছোটভাইকে আশ্রয়-প্রশ্রয় কিংবা নিজে কোন প্রকার অপরাধ জগতে প্রবেশ করতেন, তাহলে স্বচ্ছতা নিয়ে শৈশব থেকে এতগুলো প্রতিষ্ঠান ও সংগঠনে সম্পৃক্ত থাকলেন কিভাবে? তাছাড়া এখন পর্যন্ত কোন থানা বা আদালতে কোন প্রকার মামলা বা সাধারণ ডায়েরী পর্যন্ত হলনা কেন? ইত্যাদি নানান প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে জনমনে।

তাদের ধারণা, আসন্ন নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মহলবিশেষ অপপ্রচার ও কুৎসা রটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

এব্যাপারে আনন্দ মোহন বিশ্বাসের কাছে লিফলেট বিতরন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তার কথা, ‘আমি পাইকগাছার ছেলে। উপজেলায় সর্বক্ষেত্রে আমার বিচরণ। সুখে-দুঃখে সব সময় এ জনপদের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি পরিবারের রন্ধ্রে রন্ধ্রে আমার আমার সম্পর্কে সকলের জানা-শোনা। আমি কখনো কোন অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত থাকলে সাধারণ ভোটাররা ব্যালটের মাধ্যমেই তার সমুচিৎ জবাব দিবেন। ভোটার-সমর্থকদের প্রতি এমন আশা ও প্রত্যাশা আমারও।’

নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে কোন অপপ্রচার বা গুজবে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়ন-অগ্রগতির একজন ক্ষুদ্র সারথি হিসেবে সরকারের পাশে থাকার চেষ্টা করেছি। জীবনে কোথাও কোন ক্ষেত্রে কোনদিন রাজনৈতিক কোন প্রকার প্রভাব খাটাইনি। পাইকগাছার সার্বিক উন্নয়ন-অগ্রগতিকে এগিয়ে নিতে আগামীর স্মার্ট পাইকগাছা গঠনের প্রত্যয় নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে নিজেকে উজাড় করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপজেলাবাসীর জন্য নিজেকে উজাড় করে দিব, এটা আমার প্রথম ও প্রধান ওয়াদা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর