1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, এই ঐক্য ধরে রাখতে হবে: শফিকুর রহমান

  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
sofiqur-rahman-10321

দীপ্ত নিউজ ডেস্ক::


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে। যে কোন মূল্যে এই স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্যকে ধরে রাখতে হবে। যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোন অবস্থায়ই যেন আবার বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারবে না।

তিনি আজ সোমবার বিকেলে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে এসব কথা বলেন।

বাংলাদেশে জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, জেলা সেক্রেটারী মোঃ হুমায়ুন কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদের পিতা জিয়াউল হক, শহীদ আবীরের বোন সৈয়দা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললের সমন্বয়ক মনিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহসহ অনেকে।

অনুষ্ঠানে শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এর আগে সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশে জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর