1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
krisoklig-samir-10539

দীপ্ত নিউজ ডেস্ক::


বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ।

এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর