1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদের অবশ্যই বিচার হবে: উপদেষ্টা নাহিদ

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত
adviser-10624

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সাংবাদিকদের মধ্যে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কিছু সংবাদমাধ্যম ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছেন। এছাড়া অনেক সংবাদিক যারা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার লেখালেখি করেছেন, উসকানি দিয়েছেন। তাদের গণহত্যার দায়ে বিচার করা হবে। এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকজন গ্রেফতারও হয়েছেন উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। আর যারা এসবের সাথে জড়িত ছিলনা তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে।’
এ সময় তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

এর আগে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মো.সাকিব, একরামুল হক বিজয়, এহতেশামুল হক সানি, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, ছাত্রশিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর