1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে জোরপূর্বক মধ্যরাতে আহত রোগীকে রিলিজ!

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত
tala-confarence-10421

তালায় বসতবাড়ি ভাংচুরসহ পিটিয়ে জখম

তালা(সাতক্ষীরা )প্রতিনিধি::


তালায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ সহ পিটিয়ে আহত করা রুগীকে চিকিৎসা প্রদানে বাঁধা ও অবৈধভাবে হাসপাতাল থেকে মধ্যরাতে রিলিজ দেয়ার প্রতিবাদে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাবেএ সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবার।

তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে খায়রুল ইসলাম তার লিখিত বলেন, মুড়াকলিয়া গ্রামের সেলিম সরদার, হালিম সরদার, মস্তোফা সরদার, ফারুক সরদার ও কলিমুদ্দিন সরদারের সহিত দীর্ঘদিন যাবৎ ভোগদখলীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪ ডিসেম্বর সকালে ওই জমি জোরপূর্বক দখল নেয়ার জন্য তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে মোছাঃ ছালমা বেগম, রশিদা খাতুন ও প্রতিবন্ধী জহিরুল ইসলামকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে।

এঘটনায় আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। পরে অবস্থার অবন্নতি হলে আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করি। তালার ফ্যাসিস্ট সমর্থিত এক প্রভাবশালী নেতার পুত্র জানতে পেরে আমাদের রুগীর সেবা বঞ্চিত করে জোর পূর্বক মধ্যরাতে আহত রোগীকে বের করে দেয়।বর্তমানে তালা হাসপাতালে আহত ব্যক্তিরা যাতে চিকিৎসা না পায় সে বিষয়েও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা তালা থানায় একটি মামলা করি। ঘটনাটি ভিন্ন খাতে

প্রবাহিত করার জন্য প্রভাবশালী ঐ নেতার ইন্ধনে তারাও একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। যার সঙ্গে তারা কখনো জড়িত ছিলো না বা এখনো নেই। আমি সুষ্ঠু তদন্তপূর্বক এসকল কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্থক্ষেপ কামনা করছি ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর